দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার—সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেনের

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ২৮, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ

রাকিব হোসেন,
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার। তিনি দাবি করেছেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সোমবার রাতে জামালপুর শহরের নতুন হাই স্কুল মোড়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল মোমেন আকন্দ কাউসার এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ তার নজরে আসে, যেখানে তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। উক্ত ঘটনার সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও যে ঘটনার সঙ্গে আমাকে জড়ানো হয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যা আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

এসময় নতুন হাইস্কুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী ও মসজিদের ইমাম আলাউদ্দিন সহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আপনি কোন কেন্দ্রের ভোটার? মোবাইলেই জানুন সহজ উপায়ে

ফুলবাড়িয়া থেকে আকুয়া বাইপাস ভাড়া ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা!

বোরহানউদ্দিনে বেপরোয়া গতিতে সিএনজি পুকুরে, আহত ৫

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কাপাসিয়ার পাঁচ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পদ্মা নদী থেকে উদ্ধার হলো প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ।

নড়িয়ায় মানাখান কোর্টের নির্দেশ অমান্য করে ঘর ভেঙে জমি দখল।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা