বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

কাপাসিয়ার পাঁচ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পদ্মা নদী থেকে উদ্ধার হলো প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ।

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ১৪, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেক্স- স্বদেশ টাইমস

বৃহস্পতিবার (১৪ মে) সকালে নদী থেকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গাজীপুরসহ আশপাশের এলাকায় নতুন করে তোলপাড় শুরু হয়। কয়েকদিন আগেই স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যার ঘটনায় ফোরকান মিয়ার নাম সামনে আসে। সেই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি ফোরকান মিয়ার। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিতের কাজ শুরু হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।

এর আগে শনিবার (০৯ মে) সন্ধ্যায় নিহত শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ফোরকানকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, শুক্রবার রাতে ভাড়া বাসায় পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়েছিল। পরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে একে একে হত্যা করা হয় পাঁচজনকে।

নিহতদের মধ্যে ছিলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম (৩৫), তাদের তিন মেয়ে মিম (১৪), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)। ঘটনার পর থেকেই ফোরকান লাপাত্তা ছিলেন।

শনিবার সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই হত্যাকাণ্ডের পর কাপাসিয়াজুড়ে আতঙ্ক ও শোকের আবহ তৈরি হয়েছিল।

 

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি

গফরগাঁওয়ের পড়শীপাড়ায় প্রতিবন্ধী রিক্সাচালক আলমকে যেভাবে জিম্মি করে নির্যাতন ও হত্যা করা হয়েছে,

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ​

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রামগতিতে ইসলামী আন্দোলনের নেতার সঙ্গে নারী শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়