মঙ্গলবার , ২৬ মে ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

জামালপুরে কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারার ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ২৬, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

রাকিব হোসেন,
জামালপুর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারা।

আজ (২৬ মে ) বিকালে নিজস্ব বাসভবনে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় ওয়ার্ডের শতশত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী তুলে দেন আরজু আহম্মেদ তারা।

উপহার বিতরণকালে আরজু আহম্মেদ তারা বলেন:
“ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশির আমেজ সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় ১১ নং ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আপনাদের সুখ-দুঃখে পাশে থেকে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, কোনো পদ-পদবির আশায় নয়, বরং সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন।

আগামী পৌরসভা নির্বাচনে ১১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

ঈদ উপহার পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আরজু আহম্মেদ তারা করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এবারের ঈদে তার এই উপহার নিম্নআয়ের পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪৮ নওগাঁ ৩ ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয়

জামালপুরে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শরীয়তপুরে যৌতুকের বলি গৃহবধূ: ৪ লাখ টাকার জন্য হত্যা, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাইলস্টোন ট্রাজেডি : ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর হাসপাতালে তাণ্ডব, চিকিৎসকের মাথা থেঁতলে দেওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা স্থানান্তর

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান