দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ২৩ মে ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

মেলান্দহের নাংলা ইউনিয়নে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ২৩, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ নং নাংলা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার সার্বিক নিরাপত্তা, মাদক প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার দুপুরে ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাজমুল জান্নাত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল কার্দির শ্যামল তালুকদার, ৪ নং নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির ও মেলান্দহ থানার এস আই মোঃ তারিকুল হাসান হিমন।

এসময় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক, চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

অষ্টম শ্রেণী শিক্ষার্থীকে প্রেমের কু প্রস্তাব বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে

জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

নড়িয়া উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে চু’রি

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ঝড়বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কার্যক্রম, এখনো দৃশ্যমান হয়নি ডুবে যাওয়া বাস

আপনি কোন কেন্দ্রের ভোটার? মোবাইলেই জানুন সহজ উপায়ে

সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর হাসপাতালে তাণ্ডব, চিকিৎসকের মাথা থেঁতলে দেওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা স্থানান্তর

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম