রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদুল আযহাকে সামনে রেখে গ্রাম থেকে উপজেলা শহরের সাপ্তাহিক হাটে গরু নিয়ে আসার পথে ভাঙা সড়কের খাদে পড়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যাবসায়ী শফিকুল ইসলামের (৪০) বাড়ী বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ এলাকায়। তার পিতার নাম আরফান মিয়া। নিহত শফিকুল ৪ মেয়ে এবং ০১ ছেলের জনক।
স্থানীয় ইউপি মেম্বার আনোয়ার হোসেন জানান, ২০ মে বুধবার বেলা সাড়ে বারোটার দিকে শফিকুল উপজেলার পৌর বাজারের সাপ্তাহিক হাটের দিনে মোন্নে বাজার থেকে, দেওয়ানগঞ্জ পৌর শহরের
গোহাটে গরু নিয়ে আসার পথে, চিকাজানী ইউনিয়নের দেওয়ানগঞ্জ খোলাবাড়ী সড়কে, গরুবাহী ভটভটি ভাঙ্গা সড়কের খাদে পড়ে উল্টে গিয়ে শফিকুলের বুকের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, সংবাদটি আমি পেয়েছি এটি খুবই দুঃখজনক ঘটনা আমরা নিহত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। দেওয়নগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি সত্য এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে, লাশের সূরতহাল রিপোর্ট প্রস্তুত করে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।



















