দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ১১ মার্চ ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১১, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ

 

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ রমজান (১১ মার্চ ২০২৬), বুধবার শহরের ‘মেক্সিকান হট সাবওয়ে’ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, আশরাফুল ইসলাম বুলবুল ,সভাপতি, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি। সঞ্চালনায় ছিলেন মাহবুবুর রহমান জ্বিলানী, সাধারণ সম্পাদক, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি। এছাড়াও জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নিজ এলাকার বাইরে থাকা একই অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইফতারের সময় সকলে মিলে একসাথে বসে ইফতার করার মাধ্যমে এক ত্যাগের মহিমা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। পরিশেষে, সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ

শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী

৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান রাজপথের পরীক্ষিত সৈনিক ইউসুফ কামাল জনি

রায়গঞ্জ  ধানগড়াবাসী, যোগ্য নেতৃত্বের পাশে দাঁড়ানোর সময়

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে  ও বিএনপি সহ নেতাদের মিথ্যা মামলা 

জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

কাপাসিয়ার পাঁচ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পদ্মা নদী থেকে উদ্ধার হলো প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ।