দৈনিক স্বদেশ টাইমস
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী ।

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ৩, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ

আশিক বিশ্বাস বাগেরহাট জেলা প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় এলাকার সব মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে। শুক্রবার সকালে বাগেরহাটের রামপালের পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সবাই যাতে বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মিটাতে তাই প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পানির ট্যাংকি।

তিনি বলেন, সুপেয় পানি সংরক্ষণের জন্য ট্যাংকি বিতরণের ক্ষেত্রে কে কোন দল মতের তা দেখা হবে নাদল মত নির্বিশেষে সবার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। এছাড়াও সুপেয় পানির সংকট নিরসনে সব সরকারি পুকুরগুলো পুনঃখনন করা হবে।
তিনি আরও বলেন, দেশে ১০টি ক্রীড়া পল্লী হবে। এর মধ্যে বাগেরহাটের মোংলা-রামপালে একটি ক্রীড়া পল্লী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।এর ফলে ছেলে-মেয়েরা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আর ছেলে-মেয়েরা খেলাধুলার মধ্যে থাকলে মাদকসহ সব ধরনের অপরাধ কমে আসবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

শ্রমিকদের কোমল পানি ও স্যালাইন বিতরণ করলেন মিরপুর বন্ধুসভা 

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

শরীয়তপুরে জমকালো বাছুর প্রদর্শনী, পুরস্কৃত ২০ সফল খামারি

কবি মাহমুদুল হাসান নিজামী মারা গেছেন

উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থ ইউসুফ কামাল জনি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ