বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

কবি মাহমুদুল হাসান নিজামী মারা গেছেন

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৫, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ

ডেক্স রিপোর্টঃ স্বদেশ টাইমস 

গবেষক, ভাষাতত্ববিদ, ইতিহাসবিদ ও কবি মাহমুদুল হাসান নিজামী মারা গেছেন। তিনি গীতিকার, সুরকার ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদকও বৃহস্পতিবার (০৫ মার্চ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মাহমুদুল হাসান নিজামীর লেখা পাঁচ হাজারের অধিক কবিতা-গান আছে। যেগুলোর বিষয়বস্তু একটি আরেকটি থেকে ভিন্ন। প্রতিটি লেখার স্বাদ সম্পূর্ণ নতুন। এখন পর্যন্ত মাহমুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থ ১৪০টি । কবিতা, ছড়া, ইতিহাস ও গবেষণাসহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলোর বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্যানুবাদ মাহমুদুল হাসান নিজামীকে পরিচয় বিস্তারে অনন্য করে তুলেছে। ড. মুহাম্মদ শহীদুল্লাহর পর আরবী, ফার্সি, উর্দু, ইংরেজিসহ বহু ভাষা জানা মানুষ মাহমুদুল হাসান নিজামী ছাড়া দ্বিতীয়জন পাওয়া দুষ্কর। বহু ভাষার অলংকারে মাহমুদুল হাসান নিজামীর লেখা কবিতাগুলো বাংলা সাহিত্যে নবসংযোজন সৃষ্টি করেছে। জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ। নিজ এলাকায় স্কুল কলেজসহ অসংখ্য সামাজিক প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আর মা মরহুমা মায়মুনা খাতুন গৃহিণী ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

গফরগাঁওয়ের পড়শীপাড়ায় প্রতিবন্ধী রিক্সাচালক আলমকে যেভাবে জিম্মি করে নির্যাতন ও হত্যা করা হয়েছে,

মারা গিয়েও বিচার পেলেন সুজানা: ২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যাকারী স্বামীর ফাঁসির আদেশ

জামালপুরে প্রধান শিক্ষকের অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৩ মেধাবী শিক্ষার্থী

৪১ নং ওয়ার্ডের নাগরিক অধিকার আদায়ে বদ্ধপরিকর সাবেক ছাত্রনেতা ইউসুফ কামাল জনি

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা