দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৪, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। শনিবার ১৪ মার্চ জামালপুর সদর উপজেলা প্রাঙ্গনে অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সমাজ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাযযাদ আনসারী প্রমুখ। এসময় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে সদর উপজেলার শরিফপুর উচ্চবিদ্যালয়, উপজেলা পরিষদ প্রাঙ্গন ও জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গন পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশানিধন স্প্রে করা হয়। জেলা প্রশাসক মো. ইউসুপ আলী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে বলেন আমরা প্রতি সপ্তাহের শনিবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব। সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি অফিস প্রধানের দায়িত্ব নিতে হবে তার অফিস কক্ষ থেকে শুরু করে আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। প্রতিটি ব্যক্তিকে সচেতন থাকতে হবে বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে এবং পরিবেশকে সুস্থ রাখতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে ‘টাকা দিলেই সেবা’ বিভিন্ন সেবায় অর্থ দাবির অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

খেজুর আত্মসাতের অভিযোগ বরগুনা–১ আসনের এমপি অলি উল্লাহর বিরুদ্ধে

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঘাড়ব্যথায় অবহেলা নয়

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

মুয়াজ্জিন হত্যার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জামায়াতে ইসলামীর

ঝড়বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কার্যক্রম, এখনো দৃশ্যমান হয়নি ডুবে যাওয়া বাস