শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে : পরিবেশ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২৭, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ

আশিক বিশ্বাস বাগেরহাট জেলা প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে। এখানে সুপেয় পানিসহ স্যানিটেশন, আবাসন ও রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আমি চেষ্টা করবো এসব নিয়ে কাজ করার। সুপের পানির জন্য সরকারি পুকুর সংস্কার ও সংরক্ষণ করা হবে। তালিকা করে সকল রাস্তাঘাটও সংস্কার করা হবে।
শুক্রবার রাতে মোংলার দামেরখন্ড কালী মন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, এক-দেড় মাসের মধ্যে আমাদের শিক্ষিত ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মান ও ফ্রান্সে পাঠানো হবে।

তিনি আরও বলেছেন, যারা আমাকে সার্বক্ষণিক পান না, তাদের কথা চিন্তা করে শনিবার (২৮ মার্চ) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযোগ বক্স স্থাপন করা হবে।তারা সেখানকার বক্সে অভিযোগ জমা দিবেন, সে সকল অভিযোগ অভিজ্ঞদের দিয়ে যাচাই-বাছাই করে সঠিক সমাধান দেওয়া হবে। এক্ষেত্রে দেখা হবে না, কে কোন দল মতের। আমি থাকবো সঠিক ও যার প্রাপ্য তার পক্ষে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মেলান্দহে কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত

মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশ শেষে জামায়াত-ছাত্রশিবির নেতাদের ওপর হামলা, আহত ৮-১০

বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা