দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২৩, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ণ

ডেক্স রিপোর্টঃ

কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং একই এলাকার বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে সকালে লাউ কুড়ার মাঠে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন। গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে ৫ আগস্টের পর অন্তত তিনটি মামলা হয়েছে। তিনি মাঝেমধ্যে ইতালিতে অবস্থান করেন এবং সেখানে তার নাগরিকত্বও রয়েছে। এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে সেবা নিতে এসে ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত যুবক

গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ

চাঁদা দাবির অভিযোগে জামালপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মোংলার ১৭ শিশুর হাম শনাক্ত

মোংলার ১৭ শিশুর হাম শনাক্ত