দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

প্রতিবেদক
dailyswadeshtimes
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ

এসএম আব্দুল্লাহ- স্বদেশ টাইমস

সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ শেয়ার করাকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি আজিজুল ইসলামকে প্রাণনাশ, মারধর এবং হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিরুল ইসলাম সোহাগ ও তার মা আয়েশা আক্তার লিপির বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম সোহাগকে নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে ৪ আগস্ট ‘সংবাদ দিগন্ত’-এ ‘কে এই সোহাগ, যেভাবে ফেলতেন ফাঁদে’, ৫ আগস্ট ‘দৈনিক ময়মনসিংহ প্রতিদিন’-এ ‘ফুলবাড়ীয়ায় আমিরুলের বিরুদ্ধে একাধিক বিয়ে ও চাকরির প্রলোভনের অভিযোগ’ এবং ১০ আগস্ট ‘মানবজমিন’-এ ‘প্রেমের ফাঁদে ভয়ংকর প্রতারণা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব সংবাদ নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আজিজুল ইসলাম। অভিযোগে বলা হয়, ৫ আগস্ট রাত ১১টা ৪২ মিনিটের দিকে আমিরুল ইসলাম সোহাগ তার ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি বাড়ি ও কর্মস্থল ফুলবাড়ীয়া প্রেস ক্লাব থেকে তুলে নিয়ে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। এরপর ২৪ আগস্ট বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আমিরুল ইসলামের মা আয়েশা আক্তার লিপি সাংবাদিক আজিজুল ইসলামের স্ত্রীকে ফোন করে গালিগালাজ এবং আজিজুল যেন সংবাদ লিখতে না পারেন, সে জন্য তার হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী সাংবাদিক বলেন, এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ প্রকাশ ও জনস্বার্থে তথ্য শেয়ার করার কারণে এ ধরনের হুমকি তার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, আমিরুল ইসলাম সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতের ওয়ারেন্ট থাকার তথ্য রয়েছে। তবে বিষয়টি সংশ্লিষ্ট থানার রেকর্ড ও আদালতের নথি যাচাই করে নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক আজিজুল ইসলাম। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমিরুল ইসলাম সোহাগ ও আয়েশা আক্তার লিপির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে ‘টাকা দিলেই সেবা’ বিভিন্ন সেবায় অর্থ দাবির অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা মোহাম্মদ হাসিবুল হাসান নামের এক মসজিদের ইমাম অতঃপর…

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

জামায়াতের ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা! 

শরীয়তপুরে যৌতুকের বলি গৃহবধূ: ৪ লাখ টাকার জন্য হত্যা, স্বামী পলাতক

উচ্চ ঘনত্বে আমচাষে ফলন ও আয় বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

বদলগাছী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে শেষ নির্বাচনী জনসভা