দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ১৫ জুলাই ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে পানিবন্দি মানুষের পাশে মেয়র প্রার্থী শাহ মাসুদ: ২০০ পরিবারের মাঝে চাউল বিতরণ

প্রতিবেদক
dailyswadeshtimes
জুলাই ১৫, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ

রাকিব হোসেন,
জামালপুর

বুধবার ( ১৫ জুলাই) সকালে জামালপুর পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের যোগীরঘোপা এলাকায় পানিবন্দি হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন-এর সার্বিক দিকনির্দেশনায় আজ অত্র এলাকার পানিবন্দি ২০০টি পরিবারের মাঝে চাউলসহ জরুরি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানিবন্দি অসহায় মানুষদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সাইফুল মন্ডল, পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসান হাবিব রাসেল, পৌর বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরজু আহাম্মেদ তারা, পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ সোবহান মিয়া শ্যামল রাজসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ত্রাণ বিতরণকালে মেয়র প্রার্থী শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “বিএনপি সবসময়ই সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছে। আমাদের অভিভাবক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ভাইয়ের নির্দেশে আমরা জামালপুরের প্রতিটি দুর্গত মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো পানিবন্দি মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি।”

এদিকে হঠাৎ বন্যায় পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে থাকা দিনমজুর ও মধ্যবিত্ত পরিবারগুলো চাউল ও ত্রাণ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, বিপদের এই মুহূর্তে বিএনপি নেতাদের এই উদ্যোগ তাদের অনেক বড় স্বস্তি দিয়েছে। তারা এই মানবিক সহায়তার জন্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং মেয়র পদপ্রার্থী শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ-এর প্রতি ধন্যবাদ ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ​

আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান! স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ!

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

নওগাঁর বদলগাছী মাটি নিচে উদ্ধার হল প্রায় তিন শতাধিক মরিচাধরা গুলি

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত যুবক

মাদকবিরোধী দিবস উপলক্ষে হামিদুল্লাহ স্কুলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিম: স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা, প্রধান আসামি বিএনপি প্রার্থী রুবেল