দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৩১, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ


আশিক বিশ্বাস বাগেরহাট জেলা প্রতিনিধি

মুক্তিযুদ্ধে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পশুর নদীসহ বনসংলগ্ন নদ-নদী গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রিয় শ্লোগান ছিলো “তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা”। শুধু পদ্মা, মেঘনা, যমুনা নয় বাংলার প্রায় সব নদ-নদীই হয়ে উঠেছিলো মুক্তিকামী মানুষের ঠিকানা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলার মালগাজি মিশন বাড়ি মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর মোংলার সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হালদার, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম মাসুদ রানা, ক্রীড়াবিদ বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, উন্নয়ন ব্যক্তিত্ব তপন মন্ডল, মালগাজি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রনজিৎ কুমার, মন্মথ বিশ্বাস, ক্রিড়াবিদ মোঃ শাহ্ আলম শেখ, ধরা’র নেতা মেহেদী হাসান প্রমূখ।

বক্তারা মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্যকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। “মুক্তিযুদ্ধের চেতনায় ফুটবল” শ্লোগানে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে চাঁদপাই একাদশ বনাম মালগাজি একাদশ। অনুষ্ঠানে মালগাজি এবং ব্রাম্মনমাঠ গ্রামের ৬জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা হলেন বিশ্বাস রনজিৎ কুমার, মন্মথ বিশ্বাস, ভাগ্য সরকার (মরণোত্তর), দেব প্রসাদ সরকার (মরণোত্তর) ও সুলতান শিকদার (মরণোত্তর)।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচের শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সহস্রাধিক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সহস্রাধিক নানা শ্রেণী পেশার মানুষ ও ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়িয়া নির্বাচন অফিসের জগন্নাথ শাহা ও ডাটা এন্ট্রি অপারেটর আল-আমীনকে ঘিরে অভিযোগ

সম্মিলিত সাংবাদিক পরিষদ নির্বাচন ২০২৬: কার্যনির্বাহী সদস্য পদে সুমা রানী কর্মকারের প্রার্থিতা ঘোষণা

জামালপুরে অনূর্ধ্ব-১৮ নারী জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

জামালপুরে প্রধান শিক্ষকের অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৩ মেধাবী শিক্ষার্থী

৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি করে

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড থেকে ধোঁয়া, রোগী–স্বজনদের মধ্যে আতঙ্ক

মাইলস্টোন ট্রাজেডি : শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর