বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৮, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী আশেক মাহমুদ কলেজ ছাত্রদল কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠনে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এস. এম তালাল আল-কামা বায়েজিদের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাকিম, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকর রহমান সুমিল, শামীম আহাম্মেদ, মাহাদী হাসান রেমিন, সাইম আহমেদ পিয়াসসহ অন্যানরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, এদেশের স্বার্থে ছাত্রদল সবার আগে এগিয়ে এসেছে। ছাত্রদলের হাত দিয়েই গণতন্ত্র মুক্ত হয়েছে। ১৭ বছর আমরা অনেক দু:সময় কটিয়েছি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর সদর-৫ আসন থেকে যে স্বপ্ন নিয়ে এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি নির্বাচিত হয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সকলকে ঔক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। পরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রথম প্রতিযোগী মো: হামজা, দ্বিতীয় প্রতিযোগী তারেক রহমান ও তৃতীয় প্রতিযোগী তামিম শাহারিয়াকে পুরষ্কার দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে কলেজ ও জেলা ছাত্রদলের সদস্য ছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম নিহাল, সহ সভাপতি বাঁধন হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক সাকিব আহমেদসহ অন্যান সদস্যরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিহত দুই বন্ধু, আরেকজন গুরুতর আহত

সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু