দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৫, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেক্সঃ স্বদেশ টাইমস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সাড়ে তিন ঘণ্টার ফ্লাইট শেষে স্থানীয় সময় বিকালে মির্জা আব্বাস সিঙ্গাপুর পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে নিউরো ডিপার্টমেন্টের চিকিৎসকরা তাকে দেখেছেন। রফিকুল ইসলাম আরও জানান, দীর্ঘ ভ্রমণ পথে মির্জা আব্বাসের শারীরিক কোনো সমস্যা হয়নি এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। এর আগে, গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার এই অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত বুধবার ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে প্রথমে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার আরও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড থেকে ধোঁয়া, রোগী–স্বজনদের মধ্যে আতঙ্ক

স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মাইন্ডরিড‘মনের যত্ন সবার আগে’ কর্মশালা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: মাওলানা মামুনুল হক 

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

জামায়াতকে ডেপুটি স্পিকার পদে নাম ঠিক করতে বলেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ

কোথায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী?

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল