দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ৫ জুলাই ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

প্রতিবেদক
dailyswadeshtimes
জুলাই ৫, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর

জামালপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছনকান্দা মরাবাড়ি এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ।

জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরি মনি, এমপি।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, হারুন-অর রশীদ,যুবনেতা রানা ম্যানশন, শাহাদাত হোসেন সাগর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বর্ণের দামে বড় পতন

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে ‘টাকা দিলেই সেবা’ বিভিন্ন সেবায় অর্থ দাবির অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে ড্রোন হামলায়  বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন ফুলবাড়িয়ার আব্দুর রহিম

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি

শরীয়তপুরে স্কুল ফিডিং প্রকল্পে পঁচা খাবার সরবরাহ, অসুস্থ একাধিক শিশু

নড়িয়ায় মেয়েকে ‘যৌন নিপীড়ন’ মামলায় সৎ বাবা কারাগারে