রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

নড়িয়ার জপসা থেকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ১৬টি ককটেল

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি-স্বদেশ টাইমস

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের গৌড়াইল গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো একটি পরিত্যক্ত মুরগির ঘরে রাখা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে জপসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গৌড়াইল গ্রামের বাসিন্দা মো. ইউনুছ হাওলাদারের (৬৩) বাড়ির উঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় ঘটনাটি নজরে আসে। ইউনুছ হাওলাদারের পুত্রবধূ নাজমা আক্তার (২২) উঠান ঝাড়ু দেওয়ার সময় বাড়ির উত্তর পাশে থাকা পরিত্যক্ত মুরগি রাখার ঘর পরিষ্কার করতে গিয়ে একটি বালতি দেখতে পান। বালতিটি সরাতে গেলে ভেতর থেকে একটি ককটেল মাটিতে পড়ে যায়। বিষয়টি তিনি দ্রুত তার শ্বশুর মো. ইউনুছ হাওলাদারকে জানান। পরবর্তীতে ইউনুছ হাওলাদার নড়িয়া থানা পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করলে সেনাবাহিনীর একটি দল (বিএ-৮১৭২ মেজর অনন্য চন্দ্র শেখর কর, ৫ ইবি এর নেতৃত্বে) এবং নড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযান শেষে যৌথ বাহিনী ওই স্থান থেকে মোট ১৬টি ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কে বা কারা এসব ককটেল সেখানে রেখে গেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

জামালপুরে ভেজাল সয়াবিন তেল কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ ড্রাম তেল জব্দ

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে