দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

সরকারি আশেক মাহমুদ কলেজে সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “সরকারি আশেক মাহমুদ কলেজ এই অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা। শিক্ষার্থীদের নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই সীমানা প্রাচীর নির্মাণের ফলে কলেজের বিশাল ক্যাম্পাস আরও সুরক্ষিত হবে এবং দখলদারিত্ব রোধ করা সম্ভব হবে।”

কলেজ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সম্পন্ন হলে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ হবে এবং কলেজের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত ভোলা-৪ আসনের এমপি প্রার্থী মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন।

গফরগাঁওয়ের পড়শীপাড়ায় প্রতিবন্ধী রিক্সাচালক আলমকে যেভাবে জিম্মি করে নির্যাতন ও হত্যা করা হয়েছে,

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

আপনি কোন কেন্দ্রের ভোটার? মোবাইলেই জানুন সহজ উপায়ে

রায়গঞ্জ ধানগড়া ৬নং ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হতে চান মোঃ মাসুদ রানা

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম