দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ৮ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

যেভাবে গ্রেপ্তার হয় হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৮, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ

ডেক্স রিপোর্ট: স্বদেশ টাইমস

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ভারতের বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ রবিবার (৮ মার্চ) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানিয়েছে, ওসমান হাদিকে হত্যার পর দুই আসামি ভারতে পালিয়ে আসে। মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দেশটির বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে শেষ পর্যন্ত বনগাঁয় আসে। এসটিএফ আরও জানায়, গোপন ও বিশ্বাসযোগ্য সূত্রে খবর ছিল, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীররাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে যাওয়া ভাগ্নিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল খালারও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

১৮ লাখ টাকা নিয়ে উধাও ও প্রাণনাশের হুমকি’ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হলো প্রখ্যাত কবি মাহমুদুল হাসান

জামালপুরে কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারার ঈদ উপহার বিতরণ

মারা গিয়েও বিচার পেলেন সুজানা: ২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যাকারী স্বামীর ফাঁসির আদেশ

অগ্রিম ২০ হাজার টাকা নিয়েও মাহফিলে এলেন না আব্দুর রশিদ লক্ষীপুরী

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: মাওলানা মামুনুল হক