দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

তাহমিনা তানিয়া হত্যার বিচার দাবিতে জামালপুরে বিশাল মানববন্ধন

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১২, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে তাহমিনা আক্তার তানিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত খুনি তাইফুরের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শহরের দয়াময়ী মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতশত মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা তানিয়া হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তারা তানিয়াকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং অভিযোগ করেন যে, খুনি অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বক্তারা অনতিবিলম্বে আসামির বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন: ডা. মনিরুজ্জামান, জাহাঙ্গীর সেলিম, রিশাদ রেজওয়ান বাবু, মারুফ আহমেদ খান মানিক, এডভোকেট আবু ফাহাদ তৌকির প্রমুখ। বক্তারা বলেন, “সমাজে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এমন নৃশংস ঘটনা ঘটছে। তানিয়ার খুনিদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এসময় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, জামালপুর জেলা শাখাসহ সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ক্ষমতায় এলে মানুষ রাতে দরজা খোলা রেখেই ঘুমাতে পারবে : হারুন অর-রশিদ

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা মোহাম্মদ হাসিবুল হাসান নামের এক মসজিদের ইমাম অতঃপর…

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জীবনকে হ্যাঁ বলুন মাদককে না বলুন”

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল