দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১২, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ ৪৮ ঘন্টার মধ্যে বাজেয়াপ্ত করার দাবি করেছেন প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘দূর্নীতিবাজ সাবেক সচিব রুহুল আমিন এর স্বেচ্ছাচারিতায় পূর্ব ইউরোপের শ্রম বাজারে ধস ও প্রবাসীদের কান্নার তদন্তের দাবিতে নাগরিক মানববন্ধন’ শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ দাবী জানিয়েছেন।
আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে ড. শরিফ সাকি বলেন, সাবেক এই দুর্নীতিবাজ সচিব দেশে ও বিদেশে সম্পদেও পাহাড় করেছেন। নানা কায়দায় তিনি দূর্নীতি করেছেন। শ্রম বাজার সিন্ডিকেট, হাজার কোটি টাকার বানিজ্য ইত্যাদি অপকর্মেও সাথে এই সাবেক সচিব জড়িত। প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে তিনি ভিসা বানিজ্য করেছেন। হাজার কোটি টাকার শ্রমিক বানিজ্যের অভিযোগও রয়েছে।
প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ এম মনিরুজ্জামান বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবী জানাচ্ছি। দেশে কাঁদছে প্রবাসীদেও মা। একদিকে জীবন যুদ্ধ আরেকদিকে সমর যুদ্ধ সব নিয়ে জীবন বাজি রেখে প্রবাসীরা কাজ করে যাচ্ছে। দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। অথচ অন্ধকার জগতের মাস্টার মাইন্ড দুর্নিতিতে অপ্রতিরোধ্য সাবেক সচিব রুহুল আমিন প্রবাসীদেও টাকা মেরে তিনি দেশের বাইরে আরাম আয়েশের জীবন কাটাচ্ছেন। এদিকে দেশে প্রবাসীদের পরিবার কান্না করছে। আমরা সরকারের কাছে এই দূর্নিতিবাজের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানাই।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

নড়িয়া উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে চু’রি

জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি ঘোষণা

কুমিল্লার নাঙ্গলকোটে নির্বাচনী সহিংসতায় আহত খোকন মজুমদার সংকটাপন্ন

জামালপুরে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী পালিত

অগ্রিম ২০ হাজার টাকা নিয়েও মাহফিলে এলেন না আব্দুর রশিদ লক্ষীপুরী

শ্রী শ্রী জন্মাষ্টমী: প্রেম, সত্য ও ন্যায়ের বার্তা