সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ের বিয়েতে বরের উপহার ৫ লিটার অকটেন

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২৩, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ণ

ডেক্স রিপোর্টঃ
দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও সীমিত পরিমাণে জ্বালানি মিললেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন একটি বা দুটি পাম্পে অল্প পরিমাণ তেল সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় তা খুবই কম। ফলে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও পরিবহন চালকদের মধ্যে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। এমন পরিস্থিতির মধ্যেই সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ব্যতিক্রমী এক উপহার। সেখানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল। অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাসান রায়হান বলেন, বর্তমান সময়ে জ্বালানি তেলই সবচেয়ে প্রয়োজনীয় ও মূল্যবান পণ্য হয়ে উঠেছে। তাই এমন উপহার সময়োপযোগী বলেই মনে হয়েছে। অপর অতিথি জামাল জানান, বিষয়টি যেমন মজার, তেমনি চলমান সংকটের বাস্তব প্রতিচ্ছবিও তুলে ধরে। অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন সংগ্রহ করতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে। বর-কনে যাতে সহজে যাতায়াত করতে পারেন, সেই ভাবনা থেকেই এই ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে। বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এমন উপহার সত্যিই ভিন্নধর্মী। সংকটের সময়ে এটি কাজে লাগবে উল্লেখ করে তিনি উপহারদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা! 

আজ নির্ধারণ হবে জ্বালানি তেলের নতুন দাম

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নড়িয়ার জপসা থেকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ১৬টি ককটেল

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি দাদা আটক

স্বাধীনতার শত্রুরা আবারও মাথা তুলছে, ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২