দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

মোংলার ১৭ শিশুর হাম শনাক্ত

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ৬, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
মোংলার ১৭ শিশুর হাম শনাক্ত

আশিক বিশ্বাস বাগেরহাট জেলা প্রতিনিধি

দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। মোংলায় হঠাৎ এ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে এ অঞ্চলে ১৭ জন হামের রোগী শনাক্ত হয়েছে। সম্ভাব্য শনাক্ত হওয়া এ সব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্ত এসব শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।

হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। আর ৩ জন হাসপাতালে ভর্তি হন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুইজন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, জ্বর, কাশি, সর্দি ও চাকা উঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও চাকা উঠার সঙ্গে সঙ্গে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদেরকে হাসপাতালসহ পাশের কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার অনুরোধ করেছি।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

ধানের শীষে ভোট প্রার্থনা করে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ এর উঠান বৈঠক

সাভারে মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার

জামালপুরে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী পালিত

সম্মিলিত সাংবাদিক পরিষদ নির্বাচন ২০২৬: কার্যনির্বাহী সদস্য পদে সুমা রানী কর্মকারের প্রার্থিতা ঘোষণা

সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ও নতুন ভবন শুভ উদ্বোধন। 

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি