দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত ভোলা-৪ আসনের এমপি প্রার্থী মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন।

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ২০, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ


মাওঃ মোঃ আল ইমরান , চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

আজ ১৯শে এপ্রিল রোজ রবিবার দুপুর ২.১২ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে
গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। তিনি এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং দক্ষ ও দায়িত্বশীল ও শিক্ষা প্রশাসক হিসেবে এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসাকে এগিয়ে নিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি এলাকায় একটি সুনাম অর্জন করে এবং অসংখ্য শিক্ষার্থী তাঁর হাত ধরে সুশিক্ষা লাভের সুযোগ পেয়েছে।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও ছিলেন সুপরিচিত মুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামি এর মনোনীত প্রার্থী হিসেবে ভোলা-৪ আসনে তাঁর অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা, সৎ নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
তাঁর ইন্তেকালে শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গন এবং সর্বস্তরের জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সাথে তুলে ধরছেন।
মরহুমের নামাজে জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোস্তফা কামালের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মহান আল্লাহ্‌ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দিন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’

ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

টেকনাফে সিএনজি তল্লাশিতে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

আজ নির্ধারণ হবে জ্বালানি তেলের নতুন দাম

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

দুই আসনেই হেরে গেলেন প্রধানমন্ত্রী হতে চাওয়া ফয়জুল করীম

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার