দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে এনআইডি সেবা নিয়ে অভিযোগ, বক্তব্য দিতে রাজি নন কর্মকর্তা

প্রতিবেদক
dailyswadeshtimes
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ণ

এসএম আব্দুল্লাহ | ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ করেছেন কয়েকজন সেবাপ্রার্থী। অভিযোগের তীর সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ শাহার দিকে।

অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট ডকুমেন্টস থাকার পরও এনআইডি সংক্রান্ত কাজের বিভিন্ন পর্যায়ে তাদের ভোগান্তির মুখে পড়তে হয়। অভিযোগ রয়েছে, কাজের শেষ পর্যায়ে অতিরিক্ত অর্থের কথা বলা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ শাহার সঙ্গে প্রতিবেদকের পক্ষ থেকে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয়। তবে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

সেবাপ্রার্থীদের অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও জানার চেষ্টা করা হয়েছে। এখন অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা এবং অভিযোগের সত্যতা না থাকলে বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুর-৫ আসনে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১ জুন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

৪০ যাত্রী নিয়ে নদীতে বাস, ২ ঘণ্টায়ও উদ্ধারকাজ শুরু হয়নি

আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন,