দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ২০ জুলাই ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি সাইফুল্লাহ গ্রেফতার

প্রতিবেদক
dailyswadeshtimes
জুলাই ২০, ২০২৬ ৫:৫২ পূর্বাহ্ণ

আবু মুসা, টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি:

কক্সবাজার সদর থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাইফুল্লাহ (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাইফুল্লাহ (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা। তার পিতা রসিদ আহামদ এবং মাতা আয়েশা বেগম।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৫ আরও জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, চাঁদাবাজ ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত