অনলাইন ডেক্সঃ স্বদেশ টাইমস
অফিসিয়াল কোনো ঘোষণা নেই, নেই সরকারি কোনো প্রজ্ঞাপন। তবুও রাতারাতি বদলে গেছে ভাড়ার চিত্র!
ফুলবাড়িয়া থেকে আকুয়া বাইপাস নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীদের এখন গুনতে হচ্ছে অতিরিক্ত ১০টাকা। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো সিএনজি ভাড়া বাড়িয়ে দেওয়া l বলে অভিযোগ যাত্রীদের।
প্রতিদিনের এই বাড়তি ১০ টাকা হয়তো কারও কাছে সামান্য মনে হতে পারে। কিন্তু একজন শিক্ষার্থী, দিনমজুর কিংবা নিম্ন-মধ্যবিত্ত চাকরিজীবীর মাস শেষে এই অতিরিক্ত খরচই বড় বোঝা হয়ে দাঁড়ায়।
যাত্রীদের প্রশ্ন—
প্রজ্ঞাপন বা অনুমোদন ছাড়া এমন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কার?
প্রশাসনের নজর এড়িয়ে কার ইশারায় সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে?
অবিলম্বে ভাড়া বৃদ্ধির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন যাত্রীরা।
সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যাত্রীদের ভোগান্তি বন্ধে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।


















