সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ৬, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জের নলছিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৬ এপ্রিল)সকাল ১১ টায় নলছিয়া গ্রামে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন, আনসার মো: নূর নবী, মো: নজরুল ইসলাম, মো: সাগর ও মো: সাদা মিয়া।

বক্তারা অভিযোগ করে বলেন,নূর নবীর পৈত্রিক সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে রুমান সরকার ওরফে সামাদ, সামাদ ওরফে নপ্প, জুয়েল, আলমগীর ও আইফলসহ একটি প্রভাবশালী চক্র। তারা এলাকায় চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। নূর নবী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করা হয় এবং বেকু মেশিন ভাঙচুর করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

এ সময় তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

জামালপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কাউন্সিল অধিবেশন সম্পন্ন

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

স্বাধীনতার শত্রুরা আবারও মাথা তুলছে, ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন

গফরগাঁওয়ের পড়শীপাড়ায় প্রতিবন্ধী রিক্সাচালক আলমকে যেভাবে জিম্মি করে নির্যাতন ও হত্যা করা হয়েছে,

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি কাওলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝড়বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কার্যক্রম, এখনো দৃশ্যমান হয়নি ডুবে যাওয়া বাস

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ