শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী

প্রতিবেদক
dailyswadeshtimes
জানুয়ারি ৩১, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ

ডেক্স রিপোর্ট: স্বদেশ টাইমস
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী আশরাফুল বারী নোমান। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগপত্রে যা উল্লেখ করেন নোমান পদত্যাগপত্রে তিনি বলেন, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি সুন্দর প্রতিফলন ঘটানোর লক্ষ্যে তিনি সংগঠনের সঙ্গে কাজ করে আসছিলেন।
তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তিসংগত কারণেই তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্যসহ সব দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। দলের পক্ষ থেকে পদত্যাগের সত্যতা নিশ্চিত পদত্যাগের সত্যতা নিশ্চিত করে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “চৌধুরী আশরাফুল বারী নোমান দল থেকে পদত্যাগ করেছেন এবং নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছেন।” নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ তিনি আরও জানান, “চৌধুরী আশরাফুল বারী নোমান হবিগঞ্জ–৩ আসনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছেন।”নোমানের দাবি: নির্বাচনী কৌশল হাসান আল মামুন বলেন, “চৌধুরী আশরাফুল বারী নোমান দাবি করছেন—এটি তার নির্বাচনী কৌশলের অংশ। ”জামায়াতে যোগদান প্রসঙ্গে মন্তব্য জামায়াতে যোগদানের বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “চৌধুরী আশরাফুল বারী নোমানের যে লক্ষ্য ছিল, হয়তো তিনি সেটি পূরণ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।”

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জমকালো উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

মারা গিয়েও বিচার পেলেন সুজানা: ২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যাকারী স্বামীর ফাঁসির আদেশ

রামগতিতে ইসলামী আন্দোলনের নেতার সঙ্গে নারী শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

এবার হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ

৪১ নং ওয়ার্ডের নাগরিক অধিকার আদায়ে বদ্ধপরিকর সাবেক ছাত্রনেতা ইউসুফ কামাল জনি

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি কাওলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত