দৈনিক স্বদেশ টাইমস
শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও এক শিশু ছেলে। দুর্ঘটনায় নিহতরা হলো- বাবা দেলোয়ার মাহমুদ (৫০) ও তার বড় ছেলে ইশতিয়াক আহমেদ (২০)। তাদের বাড়ী পার্শ্ববর্তী শেরপুর জেলার সদর উপজেলার কেন্দুয়ার চর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে মোটরসাইকেলে করে দুই ছেলে ইশতিয়াক আহমেদ (২০) ও আবরার (৫) কে নিয়ে জামালপুর থেকে শেরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন দেলোয়ার মাহমুদ (৫০)। যাওয়ার পথে শহরের ব্রহ্মপুত্র সেতুর সংযোগ সড়কে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা দেলোয়ার মাহমুদ ও বড় ছেলে ইশতিয়াক আহমেদ মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত ছোট ছেলে আবরারকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক না করে ছেড়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধরা পুলিশের উপর হামলা করে। হামলায় দুই জন পুলিশ সুদস্য আহত হয়। এ সময় নিহতের স্বজন ও স্থানীয়রা জামালপুর-শেরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। নিহত দেলোয়ার মাহমুদ জামালপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জামালপুর শহরের মুকুন্দবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কোথায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী?

ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী

আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

মাদ্রাসা শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ, থানার সামনে পরিবারের অবস্থান

আপনি কোন কেন্দ্রের ভোটার? মোবাইলেই জানুন সহজ উপায়ে

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

জামায়াতকে ডেপুটি স্পিকার পদে নাম ঠিক করতে বলেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৮ নওগাঁ _৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে জামায়াতের ইসলাম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর, বিএনপি প্রার্থীকে সমর্থন