দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ৪ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

কুমিল্লার নাঙ্গলকোটে নির্বাচনী সহিংসতায় আহত খোকন মজুমদার সংকটাপন্ন

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৪, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ণ

মোঃ মাহবুব আলম

বিশেষ প্রতিনিধিঃ স্বদেশ টাইমস

বাংলাদেশ-এ গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর আঘাতে আহত মোঃ খোকন মজুমদার (৪৫) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

আহত খোকন মজুমদার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেরকট গ্রামের বাসিন্দা। তিনি ওবায়দুল উল্লা মজুমদারের ছেলে।

পরিবারের দাবি, নির্বাচনের শেষ পর্যায়ে এলাকায় বিচ্ছিন্ন ঘটনার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর এলোপাতাড়ি লাঠিচার্জে তিনি গুরুতরভাবে আহত হন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বজনরা।

পরিবারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাঁর পিতা একজন স্বল্প আয়ের মানুষ হওয়ায় চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

খোকন মজুমদারের শারীরিক অবস্থা বিবেচনায় পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছে।

যোগাযোগের জন্য পরিবারের দেওয়া নম্বরসমূহ:
রোগী: ০১৮১৩২৭৩৯৩১
পিতা: ০১৭৮৭৮৪৫৪৫৬
বিকাশ (মায়ের ব্যক্তিগত): ০১৮৭৯২০৭৫৯২

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

নড়িয়া উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে চু’রি

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

ডেঙ্গুতে আইনজীবী জামায়াত নেতার মৃত্যু, খুলনা অঞ্চল নেতৃবৃন্দের শোক

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ