রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

মুয়াজ্জিন হত্যার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জামায়াতে ইসলামীর

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৮, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ

ডেক্স রিপোর্টঃ স্বদেশ টাইমস 

রাজশাহীর মোহনপুর উপজেলায় মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (৮ মার্চ) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জানানো হয়, গত ৭ মার্চ শনিবার সন্ধ্যায় মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সাথে স্থানীয় কিছু নেতাকর্মীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে এবং সন্তানদের নিবৃত্ত করতে মুয়াজ্জিন আলাউদ্দিন এগিয়ে আসলে তার ওপর হামলা চালানো হয়। এই হামলায় তিনি গুরুতর আহত হন এবং প্রাণ হারান। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মসজিদ হলো মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের স্থান। সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা খুনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করা পুরো সমাজের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত যুবক

৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জামায়াতের ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা! 

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া