দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ১১ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ: জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১১, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়ে ৩ জনের মৃত্যুদন্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১ এর বিচারক মোঃ আব্দুর রহিম আজ দুপুরে এ আদেশ প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। অপরাধ প্রমানিত না-হওয়ায় খালাস পেয়েছে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদন্ড এবং অপরাধ প্রমানিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

বোরহানউদ্দিনে বেপরোয়া গতিতে সিএনজি পুকুরে, আহত ৫

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ফুলবাড়িয়া নির্বাচন অফিসের জগন্নাথ শাহা ও ডাটা এন্ট্রি অপারেটর আল-আমীনকে ঘিরে অভিযোগ

জামালপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কাউন্সিল অধিবেশন সম্পন্ন

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান