শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

৪১ নং ওয়ার্ডের নাগরিক অধিকার আদায়ে বদ্ধপরিকর সাবেক ছাত্রনেতা ইউসুফ কামাল জনি

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৩, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাজপথের পরীক্ষিত সৈনিক ও স্থানীয় রাজনীতিক ইউসুফ কামাল জনি। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এক লিখিত বক্তব্যে ইউসুফ কামাল জনি জানান, তার জন্ম, শৈশব ও রাজনৈতিক জীবন কেটেছে পুরান ঢাকার এই এলাকায়। তিনি গোল্ডেন ক্রিসেন্ট টিউটোরিয়ালস থেকে শিক্ষা জীবন শুরু করে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে পড়াশোনা করেছেন। পারিবারিকভাবে তিনি একজন রাজনৈতিক সচেতন পরিবারের সন্তান। তার বাবা মরহুম শামসুর রহমান ছিলেন দৈনিক দি বাংলাদেশ টাইমস পত্রিকার সিনিয়র সাব-এডিটর। ১৯৯৮ সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। শিক্ষা জীবনে তিনি ছাত্র বন্ধু সংগঠনের সভাপতি, ক্লাস কমিটির আহ্বায়ক এবং পরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন এবং নানা সময় জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন বলেও উল্লেখ করেন। ইউসুফ কামাল জনি বলেন, “৪১ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি এবং মানুষের সমস্যা আমার খুব কাছ থেকে জানা। এই ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে আপনাদের সেবা করতে চাই। ”তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াতসহ ১১ দল

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

জামালপুরে সাবেক ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।