দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২৫, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সচিবালয়ে  জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সাম্প্রতিক জ্বালানি চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভায় সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন। সেখানে পৌঁছে তিনি প্রথমে কিছু দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক বিশেষ সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় দেশের জ্বালানি সরবরাহ, সংকট নিরসন এবং টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি খাতে বর্তমান পরিস্থিতি সামাল দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদ্রাসা শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ, থানার সামনে পরিবারের অবস্থান

হোয়াটসঅ্যাপের যেসব গোপন ফিচার জানেন না অনেকেই

সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে ফুলবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন,

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা