শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

ধর্ষণের পর হত্যার অভিযোগ, শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২৮, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ

হাটহাজারী প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকন্দন ইউনিয়নের আমান বাজার এলাকার হাজী ইসহাক কলোনি থেকে নিখোঁজের তিনদিন পর আফরিন (১১) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সাল নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনদিন আগে হাজী ইসহাক কলোনির ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় আফরিন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার (২৮ মার্চ) আমান বাজারের পূর্ব পাশে অবস্থিত একটি তুলার গুদামে তার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার দিনের বেলায় ফয়সাল আফরিনকে কৌশলে একটি তুলার গুদামে নিয়ে যায়। পরবর্তীতে ফয়সাল একা বের হয়ে এলেও আফরিন আর বাইরে আসেনি। এ থেকেই হত্যার প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ইসহাক কলোনি ও আমান বাজার এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। জানাজায় উপস্থিত বিক্ষুব্ধ জনতা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিশু নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মেলান্দহে খেলার বল ও জুতা দেখে মিলল নিখোঁজ মামা-ভাগ্নের মরদেহ, এলাকায় শোকের ছায়া

আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম

শরীয়তপুরে স্কুল ফিডিং প্রকল্পে পঁচা খাবার সরবরাহ, অসুস্থ একাধিক শিশু

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​

শাহবাগে ডাকসু নেতা যুবায়ের- মুসাদ্দিকের ওপর ছাত্র দলের সন্ত্রা/সী হাম/লা

জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল