দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

বিএনপিকে সমর্থন দিয়ে শেরপুর তিন আসনে উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো চরমোনাই

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২৮, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেক্সঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে অংশ নিতে পাঁচজন প্রার্থী মাঠে রয়েছেন। সোমবার (২ মার্চ) মনোনয়নপত্র জমার শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র প্রার্থী মাসুদুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে ঘোষিত তফসিলে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নতুন তফসিল অনুযায়ী তাঁদের পুনরায় মনোনয়নপত্র জমা দিতে হয়নি।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করলে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। প্রয়াত প্রার্থীর ছোট ভাই মাসুদুর রহমানকে এ আসনে দলীয় মনোনয়ন দেয় জামায়াত।

শেরপুর-৩ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ–র আবু তালেব মো. সাইফুদ্দিন, সমাজতান্ত্রিক দলের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম। তবে আমিনুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ–র আবু তালেব মো. সাইফুদ্দিন বিএনপি প্রার্থী মাহমুদুল হককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় জানায়, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন বা অনিয়মের চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি সাইফুল্লাহ গ্রেফতার

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

কী ঘটেছিল নিখোঁজ শিবির নেতা জিসানের সঙ্গে, জানালেন নিজেই

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

ভাইরাল জ্বর প্রতিরোধে করণীয়

জামালপুর-৫ আসনে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ