দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

নওগাঁর বদলগাছী মাটি নিচে উদ্ধার হল প্রায় তিন শতাধিক মরিচাধরা গুলি

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২৯, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ

উপজেলা প্রতিনিধিঃ মোঃ রুহুল আমিন, বদলগাছী (নওগাঁ)

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠের একটি পটল ক্ষেত থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা জয়দুল ইসলাম তার পটল ক্ষেতের জন্য মাচা তৈরির উদ্দেশ্যে মাটিতে খুঁটি বসানোর সময় হঠাৎ শক্ত কিছুতে আঘাত পান। পরে কৌতূহলবশত মাটি খুঁড়ে তিনি মরিচাধরা গুলির সন্ধান পান। বিষয়টি তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গুলির সংখ্যা প্রায় ৩২৫ রাউন্ড, যা থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুলিগুলো দীর্ঘদিন মাটির নিচে থাকার কারণে মরিচা পড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো বাংলাদেশ মুক্তিযুদ্ধ সময়কার হতে পারে।

জয়দুল ইসলাম জানান, আমি জমিতে কাজ করার সময় হঠাৎ শক্ত কিছুতে আঘাত পাই। পরে মাটি খুঁড়ে দেখি অনেকগুলো পুরনো গুলি। তখনই বিষয়টি স্থানীয়দের জানাই।

বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলিগুলো জব্দ করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, মাটির নিচে এখনো লুকিয়ে থাকতে পারে অতীতের অজানা ইতিহাস।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

জামালপুরে ভেজাল সয়াবিন তেল কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ ড্রাম তেল জব্দ

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান রাজপথের পরীক্ষিত সৈনিক ইউসুফ কামাল জনি

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

মেলান্দহের নাংলা ইউনিয়নে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জামালপুরে প্রধান শিক্ষকের অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৩ মেধাবী শিক্ষার্থী