সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

মারা গিয়েও বিচার পেলেন সুজানা: ২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যাকারী স্বামীর ফাঁসির আদেশ

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৩০, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের মোঃ আমজলের পুত্র আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার কন্যা সুজানা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় চাহিদা মোতাবেক যৌতুক প্রদান করা হলেও বিয়ের কিছুদিন পর থেকেই আমিনুল আরও ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে সুজানার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে।

২০২২ সালের ২৪ এপ্রিল যৌতুকের টাকা না পেয়ে আমিনুল ইসলাম তার স্ত্রী সুজানার ওপর অমানবিক নির্যাতন চালায়। পাষণ্ড স্বামীর পিটুনিতে সুজানা গুরুতর আহত হলে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৫ এপ্রিল তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আমিনুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলা চলাকালীন আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী

আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত টেকনাফের সাংবাদিক আরাফাত সানি

শরীয়তপুরে জমকালো বাছুর প্রদর্শনী, পুরস্কৃত ২০ সফল খামারি

দুই আসনেই হেরে গেলেন প্রধানমন্ত্রী হতে চাওয়া ফয়জুল করীম

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার