মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

জামালপুরে সাবেক ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ২৮, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ

রাকিব হোসেন,
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে চাঁদা না পেয়ে সাবেক ছাত্রদলনেতা কর্তৃক অসহায় শ্রমিকের বসতবাড়ি দখল ও অতর্কিত হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো: শামীম, রুস্তম আলী,খালেদা বেগম ও মুক্তি আক্তার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন , জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন জনি একজন চিহ্নিত চাঁদাবাজ এবং একই এলাকার ভূমিদস্যু সুমন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা শামীম হস্তক্ষেপ করলে তারা আরও ক্ষেপে যান। এরপর স্থানীয় একদল সন্ত্রাসীদের নিয়ে জনি ও সুমন জোরপূর্বক তাদের বসতবাড়ি দখল করেছেন। বাড়ি দখল করার পরে পরিবারের সদস্যদের মারধরসহ ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও জনি ও সুমন প্রাণ নাশের হুমকী দিয়ে যাচ্ছেন। প্রাণের ভয়ে ভুক্তভোগী পরিবারটি পালিয়ে বেড়াচ্ছেন।

দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজ সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান জনি ও সুমনকে গ্রেপ্তারের দাবী জানান ভুক্তভোগীরা।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান জনি বলেন, এটি জমি সংক্রান্ত বিষয়। এখানে চাঁদা যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানান তিনি।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হলো প্রখ্যাত কবি মাহমুদুল হাসান

মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা মোহাম্মদ হাসিবুল হাসান নামের এক মসজিদের ইমাম অতঃপর…

আজ নির্ধারণ হবে জ্বালানি তেলের নতুন দাম

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

জামালপুরে প্রধান শিক্ষকের অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৩ মেধাবী শিক্ষার্থী

ধানের শীষে ভোট প্রার্থনা করে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ এর উঠান বৈঠক