দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ৬ মে ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ৬, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’ এই সভার আয়োজন করে।
​
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ।


​
প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন জেলার বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন:
​হোসেন শাহনেওয়াজ (সভাপতি, জেলা প্রেসক্লাব)
​কামাল উদ্দীন (সম্পাদক, দৈনিক চাঁপাই চিত্র)
​মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু (সম্পাদক, দৈনিক চাঁপাই দর্পণ)
​আখতারুজ্জামান ইশা (সভাপতি চাঁপাই প্রেসক্লাব)
​মোঃ মেহেদী হাসান (সাধারণ সম্পাদক, সিটি প্রেসক্লাব)
​আনোয়ার হোসেন দিলু (জেলা প্রতিনিধি, প্রথম আলো)
​মনোয়ার হোসেন জুয়েল (সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব)
​মোঃ রফিকুল আলম (সভাপতি, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন)
​ফারুক আহমেদ চৌধুরী (সাধারণ সম্পাদক, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন)
​ডাবলু কুমার ঘোষ (জেলা প্রতিনিধি, মাছরাঙা টেলিভিশন)
​
বক্তারা অভিযোগ করেন, হামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের ধরছে না। উল্টো নিরীহ ব্যক্তিদের আটক করে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি করে

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে ‘টাকা দিলেই সেবা’ বিভিন্ন সেবায় অর্থ দাবির অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

জামালপুরে সাবেক ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

খেজুর আত্মসাতের অভিযোগ বরগুনা–১ আসনের এমপি অলি উল্লাহর বিরুদ্ধে

ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা: সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা: সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড