দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

প্রতিবেদক
dailyswadeshtimes
জুলাই ১৮, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর

‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমী পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আয়োজন করে।
অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমীর চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ম্যারাথন একটি ব্যাতিক্রমী আয়োজন। মাদকের বিরুদ্ধে তরুণদের অবস্থান জানাতে ম্যারাথন সমাজে বিশেষ বার্তা ছড়িয়ে দিবে। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি মানুষকে বিপথগামী হতে বাধাগ্রস্ত করে। তরুণরা যে মাদকের বিরুদ্ধে দাড়িয়েছে এই ম্যারাথনে তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণেই তা স্পষ্ট হয়েছে। পরে ৫ কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথনে প্রায় ২৫০ জন নারী ও পুরুষ অ্যাথলেট অংশগ্রহণ করে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালাপাড়া হয়ে আবার স্টেডিয়ামের সামনে গিয়ে ম্যারাথন শেষ হয়। ম্যারাথনে পুরুষদের মধ্যে রানা মিয়া ও নারীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

নড়িয়ার জপসা থেকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ১৬টি ককটেল

জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম

লক্ষ্মীপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলা হবে-

উচ্চ ঘনত্বে আমচাষে ফলন ও আয় বাড়ছে