দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’

প্রতিবেদক
mdsimanto talukder
আগস্ট ১৯, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের স্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উপজেলা সদরের জনগণের দাবি, টিটিসি রায়গঞ্জ উপজেলা সদরেই স্থাপন করা হোক।

স্থানীয়দের দাবি, রায়গঞ্জ-তাড়াশের প্রথম সংসদ সদস্য রওশনুল হক মতি মিয়াকে ঘিরে স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস থেকেও বর্তমান সময়ে শিক্ষা নেওয়া প্রয়োজন। তাদের ভাষ্য অনুযায়ী, ধানগড়াবাসীর দাবির বিপরীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা সদরে না করে অন্যত্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাবও তৎকালীন সময়ে পড়েছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

স্থানীয়রা মনে করেন, ইতিহাসের শিক্ষা হলো—জনগণের মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে টেকসই হয় না। তাই বর্তমানেও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে টিটিসি স্থাপনের স্থান নির্ধারণের দাবি জানানো হচ্ছে।

তাদের বক্তব্য, টিটিসি রায়গঞ্জ উপজেলা সদরের অধিকার। দীর্ঘদিনের দাবি, যোগাযোগব্যবস্থা এবং উপজেলা সদরের সার্বিক গুরুত্ব বিবেচনায় নিয়ে টিটিসি উপজেলা সদরে স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত।

স্থানীয়দের আরও দাবি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো পক্ষের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের প্রয়োজন ও মতামতকে অগ্রাধিকার দেওয়া হোক।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে জনগণের দাবি বিবেচনা করে টিটিসি উপজেলা সদরে স্থাপনের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। উন্নয়ন হোক ন্যায্যতার ভিত্তিতে এবং সিদ্ধান্ত নেওয়া হোক জনগণের মতামতকে সম্মান করে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

জামালপুরে টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৮ লাখ টাকা নিয়ে উধাও ও প্রাণনাশের হুমকি’ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?

তাহমিনা তানিয়া হত্যার বিচার দাবিতে জামালপুরে বিশাল মানববন্ধন

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত