দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ফুলবাড়িয়া নির্বাচন অফিসের জগন্নাথ শাহা ও ডাটা এন্ট্রি অপারেটর আল-আমীনকে ঘিরে অভিযোগ

প্রতিবেদক
dailyswadeshtimes
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ

এসএম আব্দুল্লাহ | ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ শাহা ও ডাটা এন্ট্রি অপারেটর আল-আমীনকে ঘিরে।
একাধিক ভুক্তভোগীর অভিযোগ, এনআইডি সংশোধন, তথ্য পরিবর্তনসহ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি পরিশোধের পরও অতিরিক্ত অর্থ দাবি করা হয়েছে। তাদের দাবি, অতিরিক্ত অর্থ না দিলে কোনো কোনো ক্ষেত্রে কাজের ‘ফাইনাল’ ধাপ সম্পন্ন করতে বিলম্বসহ নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
অভিযোগকারীরা জানান, তাদের দাবির সমর্থনে সংশ্লিষ্ট আবেদনপত্র, নথিপত্র ও লেনদেনসংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ রয়েছে। এসব নথি যাচাই করা হলে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে তারা দাবি করেছেন।
স্থানীয় কয়েকজন সেবাপ্রার্থীর সঙ্গেও কথা হয়েছে। তাদের কেউ কেউ এনআইডি-সংক্রান্ত সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ করেছেন। তবে অভিযোগগুলোর প্রকৃত সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
অভিযোগের বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ শাহা এবং ডাটা এন্ট্রি অপারেটর আল-আমীনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।
ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দৈনিক স্বদেশ টাইমসের পক্ষ থেকে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য যাচাইয়ের উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি করে

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

ইসলামী ছাত্র আন্দোলনের নেতা গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

বিএনপিকে সমর্থন দিয়ে শেরপুর তিন আসনে উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো চরমোনাই

জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু, সিজদা থেকে উঠে গেলে করণীয়

সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই