ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
মাদকদ্রব্যের সেবন ও বিক্রয় বন্ধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবি জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আয়োজনে: পৌর ৫নং ওয়ার্ড ও ৩নং কুশমাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
Facebook Comments Box


















