দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

সাংবাদিক আলিফ হত্যা: ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

প্রতিবেদক
dailyswadeshtimes
অক্টোবর ১৮, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ

এসএম আব্দুল্লাহ | ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

রোববার (১৮ অক্টোবর) সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির মাদক কারবার, সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গত বৃহস্পতিবার রাতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তাঁরা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন ও হেলাল উদ্দিন উজ্জ্বলসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. কবির উদ্দিন হারুন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আব্দুছ ছাত্তার, আজিজুল ইসলাম, মো. আব্দুল জব্বার, শামিম আহমেদ নিলু, সেলিম হোসাইন, মো. শহিদুল ইসলাম, মির্জা মঞ্জুরুল হক, মো. সাইফুল ইসলাম তরফদার, রফিকুল ইসলাম মানিক, মো. আল এমরান, সেলিম মিয়া, মোবারক হোসান, মো. আব্দুল রউফ ও এসএম আব্দুল্লাহসহ স্থানীয় সাংবাদিকরা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জ  ধানগড়াবাসী, যোগ্য নেতৃত্বের পাশে দাঁড়ানোর সময়

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

মাদারগঞ্জ-সারিয়াকান্দি ‘দ্বিতীয় যমুনা সেতু’ বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধন