দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ১৫ জুলাই ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

প্রতিবেদক
dailyswadeshtimes
জুলাই ১৫, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেক্সঃ স্বদেশ টাইমস

রাজধানীর উত্তরায় আর্জেন্টিনার খেলে দেখা বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মো. রবিউল আলম রাজু, দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার এবং শাকিবুল হাসান, সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উত্তরা জসীমউদদীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার এসআই আরিফ মোহাম্মদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদদীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬-২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আগামী ১৮ জুলাই উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাকিবুল হাসানে ব্যালট নং ছিল ১৮ আর রবিউল আলম রাজুর ব্যালট নং ছিল ২২।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে যাওয়া ভাগ্নিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল খালারও

সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা: সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা: সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

জামালপুর থানার ওসির সাথে ‘নিসআ’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত ভোলা-৪ আসনের এমপি প্রার্থী মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন।

জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত