মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

জামালপুর থানার ওসির সাথে ‘নিসআ’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৩, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ

রাকিব হোসেন , জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও সড়ক দুর্ঘটনা রোধে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নিসআ নেতৃবৃন্দ এবং ওসি মহোদয়ের মধ্যে শহরের সড়ক নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার প্রধান দিকগুলো ছিল:জামালপুর শহরের বর্তমান ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল ও সুশৃঙ্খল করা। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ।

আলোচনা শেষে অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সড়ক নিরাপদ রাখা আমাদের সকলের দায়িত্ব। নিসআ-র এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) জামালপুর জেলা শাখার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় জামালপুর জেলা একটি নিরাপদ ও যানজটমুক্ত শহরে পরিণত হবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে খেলার বল ও জুতা দেখে মিলল নিখোঁজ মামা-ভাগ্নের মরদেহ, এলাকায় শোকের ছায়া

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এবার হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

লক্ষ্মীপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

মাইলস্টোন ট্রাজেডি : ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি

ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

বোরহানউদ্দিনে বেপরোয়া গতিতে সিএনজি পুকুরে, আহত ৫

মাদারগঞ্জ-সারিয়াকান্দি ‘দ্বিতীয় যমুনা সেতু’ বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধন

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত