দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ইরানের হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৫, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ

ডেক্স রিপোর্টঃ স্বদেশ টাইমস

ইরান যুদ্ধের ষষ্ঠদিন বৃহস্পতিবার ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই হামলা চালিয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলও। এদিন ইউরোপের দেশ আজারবাইজানেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও দেশটি ড্রোন হামলায় জড়িত নয় বলে জানায়। এতদিন পর্যন্ত যুদ্ধ হয়েছে আকাশপথ ব্যবহারের মাধ্যমে। এবার একে স্থলভাগে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইতোমধ্যে খবর বের হয়েছে যে, ইরাকে থাকা কুর্দিরা স্থলপথে যুদ্ধ করার জন্য ইরানে ঢুকে পড়েছে। তবে কুর্দিদের পক্ষ থেকে এ অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের তীব্রতার মধ্যে উপসাগরে আমেরিকার ট্যাংকারে হামলার দাবি করেছে ইরান। পাশাপাশি একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের হামলায় ইসরাইলে প্রায় এক হাজার ৫০০ জন আহত হয়েছে বলে জানানো হয়। দেশটিতে ইরানের হামলায় ১১ জন নিহত হয়। ইরানে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২৩০ জনে। লেবাননেও তীব্র হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। সেখানে নিহত হয়েছেন শতাধিক।এছাড়া ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন এবং ছয় মার্কিন সেনা নিহত হয়।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

জামালপুরে কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারার ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

জামালপুরে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী পালিত

মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ